Director Message
জাগ্রত ছাত্র সমাজ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো আগামী প্রজন্মকে ধর্মীয় নীতিমালা, মানবিক গুণাবলি এবং সুশাসিত জীবনের পথে পরিচালিত করা। আধুনিক শিক্ষার পাশাপাশি ভক্তি, নৈতিকতা এবং চরিত্র গঠনের শিক্ষা দেওয়ার মাধ্যমে আমরা শিশুদের একটি সুন্দর ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে চাই।
আমাদের প্রতিষ্ঠান প্রতিটি শিশুর মধ্যে শুদ্ধ চিন্তা, নৈতিক শক্তি ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে কাজ করছে। শিক্ষার্থী, অভিভাবক এবং সমাজের সকল শ্রেণির মানুষের সহযোগিতা নিয়েই আমরা এই যাত্রাকে আরও সাফল্যমণ্ডিত করতে চাই।
ইসকন এর আধ্যাত্মিক মূল্যবোধ ও শিক্ষা যেন প্রতিটি শিশুর জীবনে আলোকবর্তিকা হয়ে ওঠে—এটাই আমাদের অভিলাষ।
— Chairman, ISKCON Jagarata Chatra Samaj,Dhaka